ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন চাই
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২০:৫৮
২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল। সে হিসেবে প্রায় ১২ বছর ধরে নির্বাচনবিহীন অবস্থায় রয়েছে ডিসিসি। অন্যদিকে ২০১১ সালের ৩০ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়। সে বছরই ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়।
মেয়াদ পার হওয়ার ৭ বছর পার হয়ে গেলেও সিটি করপোরেশন নির্বাচন হয়নি। পোশাক শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মজীবী মানুষের নিরাপত্তা বিধান, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্ষাকালে জলাবদ্ধতা দূরীকরণ, স্কুলের বাচ্চাদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের অভাব দূরীকরণ ও বিভিন্ন ধরনের নগর উন্নয়নমূলক কাজ করা সিটি কর্পোরেশনের দায়িত্বে। অথচ দীর্ঘদিন সিটি করপোরেশনের নির্বাচন না হওয়ার কারণে এ সমস্ত কাজ ব্যাহত হচ্ছে এবং জনগণ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর ১, ঢাকা ১২১৬