শাহজাদপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ

গতকাল রবিবার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দু’টি ভোট কেন্দ্র দখল ও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে জিগারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও ব্যাপক লাঠিচার্জ করে। স্ট্রাইকিং ফোর্সের ইন্সপেক্টর সলংগা থানার (ওসি) আনোয়ারুল ইসলাম ও শাহজাদপুর থানার (ওসি) হাসান শামীম ইকবাল জানান, ভোটাররা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ ও ১৪ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলী হোসেন জানান এ দু’টি কেন্দ্রে পরবর্তীতে শান্তিপূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সীমানা নির্ধারণের জটিলতা নিয়ে প্রায় ১১ বছর পর পোরজনা ইউনিয়ন ও হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ভোটাররা তাদের ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বর নির্বাচন করছে। দু’টি ইউনিয়নে ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।