৫ ভারতীয় নাগরিকের পেটে ৪ কেজি ৪০০ গ্রাম সোনা!

যশোরে পুলেরহাট এলাকায় বেনাপোলগামী বিআরটিসি বাস তল্লাশি করে গতকাল রবিবার দুপুরে ৫ ভারতীয় নাগরিকের পেট থেকে ৪ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। আটককৃতরা হলেন, ভারতের মহারাষ্ট্রের নাকপুর এলাকার বিজয় কুমার চন্দ্র, একই এলাকার রুহিত অশোক, কামাল ওথারার, রাজকুমার এবং আহমেবাদের রাকেশ। যশোর ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, বিআরটিসির বাস তল্লাশি করে তাদের পেট থেকে দুই ধরনের আকৃতির ৩৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।