বিরিশিরিতে চলছে সাংস্কৃতিক উত্সব

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমীর আয়োজনে রবিবার ও সোমবার দু’দিনব্যাপী গারো সমাবেশ, মেলা এবং সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে উত্সবের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ‘‘আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার’’— এই শ্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর মেয়র শ,ম, জয়নাল আবেদীন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম খান, কালচারাল একাডেমীর নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কালচারাল একাডেমীর সহকারী পরিচালক উত্তম রিছিল প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।