তালায় শিশু পাচারের অভিযোগে মামলা

সাতক্ষীরার তালায় ৮ বছরের শিশুকে ভারতে পাচারের অভিযোগে থানায় মামলা করেছেন তার মা পারভীন খাতুন। সে উপজেলার মিঠাবাড়ী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। জানা গেছে, পারভীনের স্বামী শহিদুল ইসলাম ভারতে থাকায় তারই পরিচিত সরুলিয়া গ্রামের মৃত ওজিয়ার রহমানের পুত্র শাহিনুর রহমান (৪০) ও তার স্ত্রী বিলকিস খাতুনের (৩৫) মাধ্যমে কন্যা আফরোজা খাতুনকে ভারতে পিতার কাছে পৌঁছে দেয়ার কথা বলে গত ১৫মে বাড়ি থেকে নিয়ে যায়। কিন্তু অদ্যাবধি আফরোজা তার পিতার কাছে পৌঁছায়নি বলে মা পারভীন জানতে পারে। এ ঘটনায় আফরোজার মা বাদি হয়ে শাহিনুর রহমান ও তার স্ত্রী বিলকিছ খাতুনের নামে মানব পাচার আইনে পাটকেলঘাটায় একটি মামলা দায়ের করেছে।