ক্লোসাকে রোনালদোর অভিনন্দন
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২১:১৮
মিরোস্লাভ ক্লোসার দেশে এই ঘানার বিরুদ্ধে গোল করেই জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হয়েছিলেন রোনালদো। এবার রোনালদোর দেশে সেই ঘানার বিরুদ্ধে গোল করেই রোনালদোর পাশে দাঁড়ালেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপে নিজের ২০ তম ম্যাচে রোনালদোর ১৫ গোলের রেকর্ড ছোঁয়ার প্রায় সাথে সাথেই ক্লোসাকে অভিনন্দিত করেছেন রোনালদো। বলেছেন, ‘১৫ গোলের ক্লাবে স্বাগতম ক্লোস। ঠিক এই মুহূর্তে তোমার কেমন লাগছে সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। কি অসাধারণ একটা বিশ্বকাপই না হচ্ছে! ১৯৯৪’র বিশ্বকাপের দলে থাকলেও খেলা হয়নি রোনালদোর। তবে পরের বিশ্বকাপে চার গোলের পর ২০০২ বিশ্বকাপে আট গোল করেন রোনালদো। আর ২০০৬ বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার আগে করেন আরো তিনটি গোল। সব মিলে রোনালদোর ১৫ টি গোল আসে ১৯ খেলা থেকে।