ফিলিপাইন যাত্রা আইজিপির

আইজিপি হাসান মাহমুদ খন্দকার ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিজ, ফিলিপাইন ন্যাশনাল পুলিশ ও ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব পাচার প্রতিরোধ এবং আন্তঃদেশীয় অপরাধ নিয়ন্ত্রণ’ শীর্ষক স্টাডি ট্যুর/প্রশিক্ষণ পর্যবেক্ষণের জন্য শনিবার রাতে ম্যানিলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সপ্তাহব্যাপী এ স্টাডি ট্যুর/প্রশিক্ষণ আজ থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, সিআইডির অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান এস এম নাসিমউদ্দিন, ডিআইজি হেলাল উদ্দিন বদরী প্রমুখ এ কর্মশালায় অংশগ্রহণ করবেন।