সালাম মুর্শেদির কলাম

নক আউট রাউন্ডে দৃষ্টি সবার

গ্রুপ পর্বের লড়াই এখনো শেষ না হলেও সুবিধাজনক অবস্থানে থাকা দলগুলো এরই মধ্যে ভাবতে শুরু করেছে পরবর্তী রাউন্ড নিয়ে। আমার বিশ্বাস আজ ‘এ’ এবং ‘বি’ গ্রুপের শেষ তিনটি ম্যাচে এই ভাবনার প্রভাব থাকবে। ফলাফলের দিকে না তাকিয়ে তারা পূর্ণ শক্তি নিয়ে যেন নক আউট রাউন্ডে যাওয়া যায় সেটা নিশ্চিত করতে চাইবে। ব্যতিক্রম কেবল মেক্সিকো-ক্রোয়েশিয়ার ম্যাচটি। কারণ, দুই দলের সামনেই এখনো সুযোগ আছে নক আউট রাউন্ডে যাওয়ার। নি:সন্দেহে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এটাই। আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট একটা ম্যাচ আশা করছি আমি। (বাকি অংশ খেলার পাতায়)