কর্মস্থলে নাচার খেসারত

নাচ-গান করতে সবাই পছন্দ করেন। কিন্তু এর জন্য নির্দিষ্ট একটি স্থান এবং সময় আছে। আছে শ্লীলতার মাত্রা। কিন্তু স্থান বিবেচনা না করে কারো জন্য ক্ষতিকর কিছু করলে শাস্তি তো পেতেই হয়। এই যেমন পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী কর্মকর্তা। অফিসে নাচার জন্য চাকরিটাই হারাতে হয়েছে তাকে! ডেরিল নেলসন জানিয়েছেন, তিনি অফিসে বসে নাচছিলেন। আর এ জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, তার সুপারভাইজার তার নাচের মাধ্যমে প্রভাবিত হতে পারেননি। তবে সুপারভাইজার মেলিসা পারসন জানিয়েছেন, নাচের ভিডিওটা যখন তার মোবাইলে আসলো তখন দেখে তার মনে হয়েছে এটা শিশুদের জন্য উপকারী নয়। এরপর সেটা ইন্টারনেটেও ছড়িয়ে পড়ে। মেলিসা জানান, অনেক মা-বাবা তার বাচ্চাদের ভিডিওটি দেখাতে পারেননি। তিনি আরো জানান, এর আগে গত বছর সহকর্মীকে নিয়ে খারাপ মন্তব্য করায় নেলসনকে ৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছিল। তাই সাধু সাবধান, যথাস্থানের কাজ যথাস্থানেই করুন। না হলে খারাপ অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে! - ইউপিআই