রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ২২ জুন ২০১৪, ২২:২২
শামসুল হক
যশোর ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের প্রবীণ শিক্ষক মুক্তিযোদ্ধা শামসুল হক (৫৮) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মিশ্রিদেয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ও হাড়িয়াদেয়াড়ায় গতকাল দুই দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।