আজকের রাশিফল

আজ ১০ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৫ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৬। শুভবার:সোম ও শুক্র। শুভরত্ন:হীরা ও চন্দ্রকান্তমনি। প্রকৃতিগতভাবে আপনি:শান্তিপ্রিয় উদার ও মিশুক। আপনজনদের নিয়েই আপনি ভাবতে চান। দ্বন্দ্ব-সংঘাতে না গিয়ে সহযোগিতার মাধ্যমে সব কিছু করতে চান। কাজে পরিশ্রমী ও নিবেদিত প্রাণ। পিতা-মাতা ও পরিবারের প্রতি আপনার আনুগত্য শর্তহীন। ডিপ্লোম্যাসী ও ট্যাক্ট আছে আপনার। জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি যে কোনো হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শিখ নেতা মাস্টার তারা সিং, জ্যোতির্বিদ ফ্রেড হোয়েল, প্রধানমন্ত্রী ভিক্টর ফ্রান্সিস হেস, চিকিত্সাবিদ ফ্রেডারিক লফলার প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। সকল পরিস্থিতিতে আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক মন্দা অব্যাহত থাকবে। বিশ্বস্ত কেউ আজ আপনাকে ঠকাতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মন ভালো থাকবে। আজ ভালো কোনো খবর পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। নতুন কোনো কর্ম উদ্যোগে সাফল্য আসতে পারে। সামাজিকভাবে মানসম্মান বৃদ্ধি পেতে পারে। প্রাপ্তি যোগ আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ কাউকে ধার-কর্য না দিলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কারো সাথে বিবাদে জড়ানো ঠিক হবে না। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ পুরনো কোনো মামলা-মোকাদ্দমা শেষ হতে পারে। মামলা-মোকাদ্দমার ফল আপনার পক্ষে যেতে পারে। কাজ-কর্মে কারো সহযোগিতা পেতে পারে। খ্যাতি ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। দুশ্চিন্তা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। পাওনা টাকা আদায়ের উদ্যোগ কিছুটা সফল হতে পারে। প্রয়োজনে সিমিত ঝুঁকি নিন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকার সম্ভাবনা আছে। দাম্পত্যে ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। কেউ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুর সম্পর্কে সতর্ক থাকুন। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক লেনদেন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেয়া ঠিক হবে না। নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হবে। সুযোগ হারানোর জন্য অনুতপ্ত হতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক ভালো যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে। বাণিজ্যিক ক্ষেত্রে কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দাম্পত্য শান্তি বজায় থাকবে। কোনো কাজে বেশি তা তাড়াহুড় করা ঠিক হবে না। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আজ প্রতারিত হওয়ায় আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কলহ-বিবাদ এড়িয়ে চলুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালীদের মন রক্ষা করে চলার চেষ্টা করুন। আর্থিক কারণে মন দুশ্চিন্তা দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। অকারণ উদ্বেগ পরিহার করুন। কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। বিনোদন শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। তবে নিজে থেকে কিছু সমস্যা সমাধান করতে পারবেন। কারো সাথে তর্ক-বিতর্কে লিপ্ত না হলেই ভালো করবেন। মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। কেউ আজ আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।