আজ ইতালির অগ্নিপরীক্ষা...

অপ্রত্যাশিত হলেও ডি-গ্রুপ থেকে কোস্টারিকা উঠে গেছে শেষ ষোলোতে। আজকে ঠিক হবে কোস্টারিকার সঙ্গী হবে কে! ইতালি আছে সুবিধাজনক স্থানে। আজ শুধু ড্র করলেই চলবে। পক্ষান্তরে জয় ছাড়া কোনো পথ খোলা নেই উরুগুয়ের। প্রথম ম্যাচ হারা উরুগুয়ে টুর্নামেন্টে টিকে আছে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কল্যাণে। আজ তারা মাঠে নেমেই খেলবে আক্রমণাত্মক ফুটবল। গোলের দেখা পেতে চাইবে শুরু থেকেই। ইতালির কৌশল কেমন হবে পুরোটা বোঝা না গেলেও জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে তারা। ইতালি বনাম উরুগুয়ে কোস্টারিকা বনাম ইংল্যান্ড রাত ১০টা জাপান বনাম কলম্বিয়া গ্রিস বনাম আইভরি কোস্ট রাত ২টা সরাসরি :বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি