সেতু না থাকায় দুর্ভোগে দুই উপজেলার ৩ লাখ মানুষ
কটিয়াদী (কিশোরগঞ্জ)সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২০:৩২
কিশোরগঞ্জ কটিয়াদী ও নরসিংদীর মনোহরদী উপজেলার ৩ লক্ষাধিক মানুষ সেতু না থাকার খেয়াঘাট দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। পূর্বে কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা গ্রাম ও পশ্চিমে মনোহরদী উপজেলার পাইকান গ্রামের মধ্যে আড়িয়াল খাঁ নদ। ওই নদের ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি থাকলেও তা পূরণ করতে এগিয়ে আসেননি জনপ্রতিনিধিরা। মনোহরদী উপজেলার চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু সরকারের কাছে সেতুটি অনুমোদন ও নির্মাণের জোর দাবি করেছেন। মনোহরদী উপজেলার বরচাপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ সুলতানউদ্দিন বলেন, আমরা জনসভা করে এই সেতু নির্মাণের জন্য এমপিকে বলেছি, তিনি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। কটিয়াদী উপজেলা আবদুল ওয়াহাব আইনউদ্দিন বলেন, পাইকান পূর্বচর সেতু খুবই প্রয়োজন। সেতু হলে কটিয়াদী এলাকার যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন ঘটবে। কটিয়াদী পাকুন্দিয়া আসনের সাংসদ এডভোকেট সোহরাবউদ্দিন বলেন, পাইকান পূর্বচর সেতু খবুই গুরুত্বপূর্ণ। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সেতু নির্মাণে পদক্ষেপ নিতে বলেছি।