শিশুদের সোডা ড্রিংক দেবেন না

শিশুদের সফট ড্রিংকস দেবেন না। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন- শিশুরা অতিমাত্রায় সোডা ড্রিংকস পান করলে তাদের মধ্যে মারমুখী আচরণ তৈরি হয়। মার্কিন বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন- তাদের সন্তানদের ৪৩ ভাগ দিনে একবার অন্তত সোডা ড্রিংকস পান করে এবং ৪ ভাগ শিশু দিনে অন্তত ৪ অথবা ৪ বারের বেশি সোডা ড্রিংকস পান করে। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সাকিরা সুগিলা উল্লেখ করেছেন- সফট ড্রিংকস বা সোডা ড্রিংকস পান করা শিশুদের মধ্যে ক্ষুব্ধ আচরণগত সমস্যা অন্যদের চেয়ে বেশি হয়। এছাড়া শিশুদের মধ্যে অতিরিক্ত টিভি দেখা, চকলেট সেবন, মায়ের অবসাদ এবং নিকট আত্মীয়দের মধ্যে বিরূপ আচরণও শিশুদের ক্ষুব্ধ করে তোলে। এ ব্যাপারে মন্ট্রিলের ম্যাকগ্রিল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ অধ্যাপক ক্যাথরিন গ্রে ডোনাল্ড মনে করেন- সোডা ড্রিংকস থেকে শিশুদের আচরণগত সমস্যা তৈরি হবার যৌক্তিকতা সম্পর্কে তিনি একমত, তবে এব্যাপারে আরো গবেষণা দরকার রয়েছে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ