রেজিস্ট্রার নিয়োগ বাতিলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশন পালিত
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:৩৪
বাইরে থেকে একজনকে রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার আন্দোলনকারীদের প্রতীকী অনশন পালিত হয়েছে। এছাড়া গত রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। সমাবেশে রেজিস্ট্রারকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার পালিত হবে বিক্ষোভ কর্মসূচি।
উল্লেখ্য, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারিদের বিরোধিতার মধ্যে গত রবিবার উপাচার্যের সিদ্ধান্তে নিয়োগ পাওয়া রেজিস্ট্রার দায়িত্ব নেন। তার নিয়োগ বাতিলের দাবিতে এ আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।