শিবালয়ে সন্ত্রাসী হামলায় সাবেক এমপিসহ আহত ৬, অস্ত্র লুট
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জুন ২০১৪, ২১:৩৪
উপজেলার মালুচী গ্রামে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সাবেক এমপি অধ্যক্ষ আব্দুর রউফ খান, তার ছোট ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান জানু, জানুর স্ত্রী নারগিস সুলতানা এবং মানবাধিকার সংগঠক আব্দুর রহমানসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। উল্লেখিত ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অপর দু’জন হলেন এডভোকেট হাফিজুর রহমান (৮৫) ও গৃহকর্মী হাকিম উদ্দিন। গতকাল সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আহতদের হাসপাতালে দেখতে যান। জানা গেছে, রবিবার রাত ২টার দিকে ১০/১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জানুর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ঐ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
দুর্বৃত্তরা ঐ বাড়ি থেকে লাইসেন্সকৃত ১টি বন্দুক, ১টি রিভলবার ও গুলিসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।