অটোমেকানিকা দুবাই এ বাংলাদেশি কোম্পানি

অটোমেকানিকা দুবাই ২০১৯ এ বাংলাদেশি ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে অটোমেকানিকা প্রদর্শনীটি। বাংলাদেশ ব্যাটারি কোম্পানিগুলো বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে তাদের উচ্চমানের পণ্য রপ্তানি করছে। এটা এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে প্রতি ইউনিটের দাম বেশি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য একটি ভালো উপায়!              

রহিম আফরোজ গ্লোবাট বাংলাদেশে একটি পরিচিত প্রতিষ্ঠান এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এরাই সবচেয়ে বড় স্টল নিয়েছে ৪৮ স্কয়ার মিটারের। এ বছর প্রথমবারের মতো অংশ নিচ্ছে পান্না ব্যাটারি। অটোমোটিভ সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য অটোমেকানিকা দুবাই একটি স্বনামধন্য প্রদর্শনী যা পশ্চিম এশিয়া, পূর্ব ইয়োরোপ, সিআইএস এবং আফ্রিকায় হবে ১৭ তম বারের মতো। -প্রেস বিজ্ঞপ্তি