চবি’র প্রবীণ শিক্ষক নূরুল ইসলামের ইন্তেকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম (৬৪) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার নগরীর এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে গতকাল সোমবার সকালে মরহুমের প্রথম জানাজা, বিকালে তার গ্রামের বাড়ি পটিয়ার হাইদগাঁও গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।