সিলেটে জামায়াতের আধাবেলা হরতাল পালন, গাড়ি ভাংচুর

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেট নগরীতে গতকাল সোমবার আধাবেলা হরতাল পালন করেছে জামায়াতে ইসলামী। দলের সিলেট মহানগরী শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামের মুক্তির দাবিতে ডাকা হরতালে জামায়াত-শিবির কর্মীরা ৮-১০টি গাড়ি ভাংচুর করে। এছাড়া দফায় দফায় ককটেল বিস্ফোরণ করে পিকেটাররা নগরীতে আতংক ছড়ায়। তবে সকাল থেকে টানা বৃষ্টির মধ্যে ঢিলেঢালাভাবে দুপুর পর্যন্ত হরতাল চলে। উল্লেখ্য, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ৬টি মামলার ওয়ারেন্টপ্রাপ্ত আসামি সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফখরুল ইসলামকে গত শনিবার গ্রেফতার করে পুলিশ।