ক্যা ম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ১৯:২৬
প্রাইম ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
সম্প্রতি বোর্ড অব ট্রাস্টিজের ৩৩তম সভা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আশফাক ইউ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার কামাল পাশা, এডভোকেট আবুল কালাম আজাদ, প্রফেসর ড. এম. আবুল হোসেন শিকদার, এম. মনিরুজ্জামান, মীর শাহাবুদ্দিন, মোঃ আশরাফ আলী, উপাচার্য প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সরকারি মহাবিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, উত্তরার প্রথম শিক্ষা কার্যক্রম পহেলা জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে। ২৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হলেও এই গ্রাম্য বিদ্যাপীঠটিতে রয়েছে বৈচিত্র্য ও আধুনিকতার ছাপ। এবারের এসএসসিতে ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২৫ জন। ৪০ জন জিপিএ-৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। আরও ভাল ফলাফলের স্বপ্ন দেখছেন ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামূল হক আইয়ূব। একই প্রত্যাশা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের। সভাপতি আইয়ূব বলেন, ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সমন্বয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত।