দিনটি রসায়নবিদদের

বিজ্ঞানের মৌলিক শাখা রসায়ন বিজ্ঞানের বিস্মৃত জ্ঞান ভান্ডারের সৌরভ সকলের কাছে পৌঁছে দিতে এবং জাতি গঠনে এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে চট্টগ্রাম সরকারি কলেজে সম্প্রতি রসায়ন অলিম্পিয়াড প্রিলিমিনারী রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে এইচএসসি এবং এ-লেভেলের সর্বমোট ২৪০০ শিক্ষার্থী। চট্টগ্রাম বিভাগ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং প্রথম দশজনকে ক্রেস্ট প্রদান করা হয়। দেশের সব বিভাগের মোট ৯টি সেন্টারের অধীনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে শীর্ষস্থান অর্জনকারীদের অংশগ্রহণে অলিম্পিয়াডের চূড়ান্ত প্রতিযোগিতা ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হবে।