খেলোয়াড়

আমাদের গাঁয়ে এক কৃষকের ছোট ছেলে, কুড়িয়েছে খুব নাম ফুটবল খেলে খেলে। ফুটবলে শুধু নয় লেখা ও পড়ায় ভালো, দুখী মা-বাবার ঘরে জ্বেলেছে সোনার আলো। মুখে হাসি মনে খুশি নাম তার দেলোয়ার, লোকে জানে খুব ভালো ফুটবল খেলোয়াড়।