তাহসান ছাড়া সবাই আর্জেন্টিনা!

খেলা কী রকম উপভোগ করছেন? এই তো মোটামুটি। আসলে সব খেলা দেখার মতো সময় করে উঠতে পারি না। তবে আর্জেন্টিনার খেলা মিস করিনি। আপনার প্রিয় দল তাহলে আর্জেন্টিনা? ঠিক তাই। আমাদের বাসার সবাই আর্জেন্টিনার সাপোর্টার, শুধু তাহসান ছাড়া। সে ব্রাজিল করে। এবার আর্জেন্টিনার সুযোগ কেমন? কতদূর গড়াবে মেসিদের বিজয়রথ? অতটা ভেবে দেখিনি আসলে। তবে এইবার নেদারল্যান্ডস আর জার্মানির সুযোগ-ই বেশি। আর্জেন্টিনা না হলে এই দুইদলের একদল জিতুক—এটাই চাই। যদি ব্রাজিল জেতে? তাহলে তাহসানের মুখে হাসি ফুটবে। এটা দেখতেও মন্দ লাগবে না। তবে বুকের ভেতর একটা খচ্খচানি থেকে যাবে বলেই মনে হচ্ছে। স্পেনের বাদ পড়ায় অনেকেরই মন খারাপ, কিছু বলার আছে? স্পেনের বাদ পড়ায় আমারও কিছুটা খারাপ লেগেছে। তবে স্পেন ভালো খেলেনি। বাজে খেললে তো বাদ পড়বেই। যারা স্পেনের সাপোর্টার ছিল তাদের উচিত নেদারল্যান্ডস কিংবা জার্মানির দিকে ঝুঁকে যাওয়া! অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে বলুন। ঈদের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে খুব। কাজ করলাম রেদওয়ান রনির পরিচালনায় ‘আয়না মহলের আয়না’ নাটকে। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন পার্থ দা। তাছাড়া কাজ করেছি হুমায়ূন সাদির ‘মুসিবত রিলেভেজ’ টেলিফিল্মে।