এমিরেটস অ্যাপ এখন ১৯টি ভাষায়

এমিরেটস এয়ারলাইনের অ্যাপটির সকল ফিচার বর্তমানে ১৯টি ভাষায় পাওয়া যাচ্ছে। সর্বশেষ যুক্ত হয়েছে আরবি ভাষা। অ্যাপটির সাহায্যে ব্যবহারকারীরা ফ্লাইট অনুসন্ধান, বুকিং এবং ব্যবস্থাপনা করতে পারেন। এছাড়াও এয়ারলাইনটির ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম- এমিরেটস স্কাইওয়ার্ডস ব্যবস্থাপনারও সুবিধা রয়েছে অ্যাপটিতে। অ্যাপটি প্রতিমাসে গড়ে ছয় লাখ বার ডাউনলোড করে থাকেন ব্যবহারকারীরা। আরবি ছাড়াও ইংরেজি, ঐতিহ্যগত এবং সরলীকৃত চীনা, চেক, ফরাসি, জার্মান, গ্রিক, ইতালীয়, জাপানি, কোরীয়, পর্তুগিজ (ব্রাজিল এবং পর্তুগাল), পোলিশ, রুশ, স্পেনীয়, থাই এবং তুর্কি ভাষায় অ্যাপটি পাওয়া যাচ্ছে। - প্রেস বিজ্ঞপ্তি