ঝিনাইদহে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:০৩
ঝিনাইদহ সদর উপজেলার বাতপুকুরিয়া, নারায়ণপুর ও সাহেবনগর গ্রামে মঙ্গলবার ভোর রাতে ৩ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা তিন বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর রাতে খারাপ আবহাওয়ার কারণে সুযোগ বুঝে দুর্বৃত্তরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, ডাকাতরা বাতপুকুরিয়া গ্রামের ইয়ার আলী মাষ্টারের বাড়িতে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা, সাহেবনগর গ্রামের মোবারক আলীর বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা এবং নারায়ণপুর গ্রামের শহিদ মাষ্টারের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে গৃহস্থরা জানিয়েছেন।