ডোমারে শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতা বিএনপিতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারায় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি’র আয়োজনে উক্ত যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব মনছরুল ইসলাম দানুর হাতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মী ধানের শীষের তোরা উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদানকৃতদের মধ্যে রয়েছেন ইউনিয়নের তহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, রুবেল, দুলাল, হালিম, সালাম, দুলাল সর্দার, নুর ইসলাম, জাহিনুর রহমান, সহিদুল, হযরত আলী, আফিজার রহমান, সোহাগ, ওলিয়ার রহমান, শ্রী ভুপেন রায় প্রমুখ।