বিরামপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৩৯
বিরামপুর উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু প্রতিযোগিদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান । এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির, ইউএনও এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম জিন্নাহ, ওসি মমিনুল ইসলাম, ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন প্রমূখ। উদ্বোধনী খেলায় দোশরা পলাশবাড়ী ও মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশ গ্রহণ করে।