জবিতে শিক্ষকদের নীলদলের নির্বাচন কাল
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২০:৪৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন নীল দলের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেলে শিক্ষকরা অংশগ্রহণ করছেন।
এক প্যানেলে সভাপতি পদে প্রার্থিতা করছেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: আবুল হোসেন। অন্য প্যানেলে সভাপতি পদপ্রার্থী পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. আশরাফ-উল-আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ।
এছাড়া সাইফুদ্দীন-আবুল প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থিতা করছেন ড. মিলটন বিশ্বাস ও ড. মো: মনিরুজ্জান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন ড. শাহরিয়ার আহম্মদ ও বিষ্ণু পদ ঘোষ।
এছাড়া আশরাফ-নূর প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থিতা করছেন ড. মো: আতিয়ার রহমান ও ড. অরুণ কুমার গোস্বামী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করছেন মো: আব্দুস সালাম ও মোস্তফা কামাল।