গৌরীপুরে অর্ধ দিবস হরতাল পালন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের গৌরীপুরে মুমিনুন্নিসা সরকারি কলেজ শিক্ষকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলায় স্বতঃস্ফূর্ত অর্ধদিবস হরতাল পালিত হয়। হরতাল শেষে মৌন মিছিলটি শহর প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন, সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, পৌরসভার কাউন্সিলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, কাউন্সিলার আব্দুল কাদির, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল প্রমুখ।