চাঁদার দাবিতে বোমা হামলা
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:১৬
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের আবু জেহেল নামের এক কৃষকের বাড়িতে চাঁদার দাবিতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার ভোরে বোমা হামলার ঘটনা ঘটে।
আবু জেহেল জানান, বেশ কয়েকদিন যাবত্ সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় তার বাড়িতে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিকট শব্দে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে।
গাংনী থানার ওসি মোঃ রিয়াজুল ইসলাম জানান, বোমা হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাঁদাবাজদের সনাক্ত করার চেষ্টা চলছে।