দামুড়হুদায় দলিল লেখক সমিতির সেক্রেটারীকে কুপিয়ে জখম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গত সোমবার সন্ধ্যায় দামুড়হুদা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি মেম্বার ও উপজেলা আ:লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামকে স্থানীয় বাজারে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান জানান, দুর্বৃত্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান জানান, এ ঘটনাকে কেন্দ্র করে দলিল লেখক সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। দলিল লেখক সমিতির অভ্যন্তীরণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে সিরাজুল ইসলামের পরিবার থেকে জানানো হয়েছে।