নরসিংদীতে আয়োডিনযুক্ত লবণ
ব্যবহার বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:২০
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বিষয়ে বিভিন্ন পেশার লোকজনের সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর সিভিল সার্জন ডা. পুতুল রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর (ঢাকা বিভাগ) পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, টিম ম্যানেজার ডা. তাহেরুল ইসলাম খান, নরসিংদীর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিডি এসএম আনোয়ার হোসেন, বিসিক নরসিংদীর এজিএম শাহজাহান আকন্দ, জেলা হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ।