ফলাফল সমস্যার শেষ হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের। আমরা ছাত্ররা খুব হতাশার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ২০১৮ সালের ডিসেম্বর মাসে শেষ হয়েছে। কিন্তু আজ পর্যন্ত ফলাফল প্রকাশের খবর নেই। দুই-একটা ডিপার্টমেন্টের রেজাল্ট দিলেও পূর্ণাঙ্গ রেজাল্ট না দেওয়ায় আমরা ছাত্ররা শিক্ষাজীবন নিয়ে খুব চিন্তিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বিভিন্ন সমস্যা সামাধানের কথা বললেও বাস্তবে তা ঘটছে না। ঢাকা কলেজ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয় সব জানে আমরা কিছু জানি না। আর বিশ্ববিদ্যালয়ে গেলে বলা হয় কলেজে সব তথ্য দেওয়া আছে। আমরা সাধারণ ছাত্ররা আমলাতন্ত্রের জালের মধ্যে আছি। এই সমস্যাগুলোর সমাধান আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রার্থনা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক