সনির হ্যাটট্রিক
শেখ জামাল ও
চট্টগ্রাম আবাহনীর জয়
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:৫২
সনি নর্দের হ্যাটট্রিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব গতকাল মঙ্গলবার পেশাদার লিগের খেলায় ৫-৩ গোলে সকার ক্লাব ফেনীকে পরাজিত করেছে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রামে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। গতকাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নর্দে প্রথম, ২৪ ও ৫৩তম মিনিটে হ্যাটট্টিক পূর্ণ করেন। এছাড়া ওয়েডসন ও ডার্লিংটন ৮ ও ২৯তম মিনিটে অপর দুটি গোল করেন। ফেনীর ক্লাবটির হয়ে গোল তিনটি করেন তাদের তিন বিদেশী খেলোয়াড় ল্যান্ডিং, চুকা ও কাব্বা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জাভেদ খানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। আজ বুধবার বিকাল সোয়া ৪টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ঢাকা আবাহনী লিমিটেড ।