মেক্সিকানদের শান্ত থাকার আহ্বান হার্নান্দেজের

ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে নক আউট রাউন্ডের টিকেট কাটলেও সেখানে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন জাভিয়ের হার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, ‘আমরা দারুণ খুশি। নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট। তবে একই সাথে আমাদের শান্ত থাকাটাও জরুরি। আমাদের উচিত প্রতিপক্ষকে সম্মান জানানো। তাছাড়া এই জয়েই আনন্দে ভেসে যাবার সুযোগ নেই। কারণ, খুব গুরুত্বপূর্ণ হলেও এটা ছিল একটি মাত্র পদক্ষেপ। আমরা যদি ইতিহাস গড়তে চাই তাহলে নেদারল্যান্ডসকে হারাতে হবে এবং নিজেদের পথ নিজেদেরই করে নিতে হবে।’