বিশ্বকাপে নকল টিকিট
স্পোর্টস রিপোর্টার, ব্রাসিলিয়া ব্রাজিল
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২১:৫২
ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে সর্বত্র নিরাপত্তা জোরদার আছে। গলায় মিডিয়া অ্যাক্রিডিটেনশন কার্ড ঝুলিয়ে রাখার পরও খোদ সংবাদ মাধ্যমকে পদে পদে নিজের পরিচয় দিতে হয়। তল্লাশী করেন নিরাপত্তা কর্মকর্তারা। তারপরও ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে জাল টিকিট পাওয়া গেছে। এক দর্শক ঢুকতে গিয়ে বাধা পড়েন নিরাপত্তাকর্মীর হাতে। নিয়ম অনুযায়ী টিকিট চেকিং মেশিনে রাখার সাথে সাথে শব্দ করে ওঠে, লালবাতি জ্বলে উঠে। এক দর্শক ব্রাজিলিয়ান মুদ্রায় ১৬৫ রেইজের টিকিট এক হাজার রেইজ দিয়ে কিনেছেন। টিকিট ক্রেতাকে ফিফার অফিসে নিয়ে যাওয়া হয়। কার কাছ থেকে টিকিট কিনেছে তার খবর জানতে চান কর্মকর্তারা। কোন স্থান থেকে টিকিট নিয়েছেন সেখানেও নিয়ে যাওয়া হয়। কিন্তু যিনি টিকিট বিক্রি করেছেন তার কোনো হদিস পায়নি ফিফা। টিকিটের গায়ে যার নাম লেখা ছিল টিকিট ক্রেতার নামের সাথে মিলেনি সেটা।