প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচি

আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫, ২৬ ও ২৭ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আগামী ২৬ জুন বৃহস্পতিবার বিকাল ৫টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। ২৭ জুন শুক্রবার বিকাল ৩টায় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।