সালাম মুর্শেদির কলাম
মেসির আর্জেন্টিনা নয়, আর্জেন্টিনার মেসিকে প্রয়োজন
প্রকাশ : ২৪ জুন ২০১৪, ২২:১২
প্রথম দুই ম্যাচের অসাধারণ পার-ফরম্যান্স দিয়ে দর্শক-সমালোচকদের মন কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। যদিও আমার মনে হয় বার্সেলোনার মেসিকে এখনও ছাপিয়ে যেতে পারেননি আর্জেন্টিনার মেসি। এক বা দুই ম্যাচের ফলাফল দিয়ে সেটা সম্ভবও নয়। তবে, মেসির এই দারুণ ফর্ম একই সঙ্গে আর্জেন্টিনার জন্য একটা সতর্কবার্তাও। কারণ, এমনিতেই দলটি মেসি নির্ভর হওয়ায়, বার্সেলোনা তারকাটির এই ফর্ম সেই নির্ভরশীলতা আরো বাড়িয়ে দেবে বলেই আমার মনে হয়। কিন্তু টুর্নামেন্টের নক আউট পর্বগুলোতে কোন দলই একক কোন খেলোয়াড়ের ফর্মের ওপর দাঁড়িয়ে ভালো কিছু করতে পারবে না। [বাকি অংশ খেলার পাতায়]