গ্যাস লাইন চাই

নাটোর জেলা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলায় গ্যাস না থাকায় জ্বালানি কাজে কাঠ ব্যবহূত হচ্ছে। ফলে নিধন হচ্ছে বৃক্ষ। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পার্শ্ববর্তী বগুড়া জেলায় গ্যাস লাইন আছে। নাটোর জেলায় গ্যাস লাইন না থাকায় স্থানীয় জনসাধারণের খুবই অসুবিধা হচ্ছে। গ্যাসচালিত যানবাহনগুলোকে প্রতিদিন বগুড়া, রাজশাহী অথবা পাবনা থেকে গ্যাস তুলতে হয়। এজন্য নাটোর জেলায় গ্যাস লাইন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

আবু জাফর সিদ্দিকী

সিংড়া, নাটোর