আজকের রাশিফল

২৬ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ১২ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৭ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা:২ ও ৮। শুভবার:শনি ও সোমবার। শুভরত্ন: মুক্তা ও নীলা। প্রকৃতিগতভাবে আপনি:দৃঢ় মানসিক শক্তির অধিকারী, ধৈর্যশীল ও অধ্যবসায়ী। নিজের কষ্ট বা ঝামেলার ব্যাপারে সাধারণত অভিযোগ করেন না। নিঃস্বার্থভাবে কর্তব্য করে যান। ব্যক্তিগত আকর্ষণী ক্ষমতা প্রবল। সাংগঠনিক ও প্রশাসনিক দক্ষতা রয়েছে। পারিপার্শ্বিক ঘটনা সাফল্যকে বিলম্বিত করবে। লক্ষ্যপথে এগুনোর পরিবর্তে অন্য কাজে নিজেকে লিপ্ত দেখতে পারেন। বিলম্ব হলেও আপনার হতাশ হওয়ার কিছু নেই । আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী পার্ল বাক, জ্যোতির্বিদ লর্ড কেলভিন, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, ইলিনর পার্কার, দার্শনিক ফ্রেডরিখ ইভান্স, শফি কামাল, কৃষ্ণ রাও পণ্ডিত প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে। কাজকর্মে আপনজনের সহযোগিতা পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। আজ শরীরে কোনো আঘাত পেতে পারেন। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলার চেষ্টা করুন। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ মন ভালো থাকবে না। আজ কারো মৃত্যুর সংবাদ পেতে পারেন। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। হঠাত্ কারো সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ফলে কাজকর্মে ক্ষতি হওয়ার আশংকা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পরিবারের সদস্যদের সহযোগিতা আশা করতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ নির্জনতা আনন্দদায়ক হতে পারে। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। কাজকর্মে অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। কোনো সন্তানের আচরণে মনে কষ্ট পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ করতে পারেন। অসমাপ্ত কাজ কিছু শেষ করতে পারবেন। ব্যবসা প্রসারে কোনো প্রভাবশালী ব্যবসায়ীর সহযোগিতা পেতে পারেন। শরীর ভালো যাবে না। হঠাত্ শরীরে কোনো আঘাত পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। বেসরকারি চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে পদন্নোতির যোগ আছে। ঠিকাদারদের নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। বিনোদন শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ব্যবসা প্রসারে প্রভাবশালী কারো সহযোগিতা পেতে পারেন। কোনো কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। রোমান্টিক ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। স্বামী-স্ত্রী পরস্পর পরামর্শ করে কাজ করুন। কেউ আজ আপনার সাথে বেঈমানী করতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ঘরের কাজকর্মে অধিকতর মনোনিবেশ করুন। কুটির শিল্পীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য বৃদ্ধির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে। কোনো জনহিতকর কাজে অংশ নিতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় অধিকতর মনযোগী হওয়ার চেষ্টা করুন। আর্থিক ব্যাপারে চিন্তিত থাকবেন। অহেতুক ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যের ঝামেলায় নিজেকে না জড়ালেই ভালো করবেন। যৌথ অংশীদারী ব্যবসায় সতর্ক থাকুন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কেউ আজ অকারণে আপনার বিরোধিতা করতে পারে। কাজকর্মে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। ভাই বোনদের সাথে তর্কবিতর্কে লিপ্ত হতে পারেন। আজ কাউকে ধার কর্জ দেয়া ঠিক হবে না।