মানুষের লোভের মাত্রা কোথায় গিয়ে ঠেকেছে! নদী দখল নদী দূষণ, মোট কথা নদীকে হত্যার সব কৌশল যখন লোভী মানুষের দখলে। কত নদীর জীবন বিপন্ন মানুষের হাতে। মানুষের উপকার করা নদীরা মানুষের লোভের শিকার হয়ে মরে যাচ্ছে, বাংলার প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নদীর স্বাভাবিক চলাচলেও লোভের নজর এখন মানুষ পরিচয়ধারীদের। নদীকে পুরোটা গিলে ফেললেও যেন তাদের লোভ-পিপাসা শেষ হবে না। সম্প্রতি একটি শীর্ষ দৈনিকে ছাপা হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে বাঁশের বেড়ার ছবি। মাছ শিকারের জন্য স্বাধীন ও রাষ্ট্রীয় সম্পত্তি নদীকে বাপের সম্পদ মনে করে বেড়া দিয়ে ফেলেছে। এই প্রকৃতি বিধ্বংসী লোভীদের কঠোর শাস্তি হওয়া দরকার। এই শাস্তি শুধুই মৃত্যুদণ্ড, যাতে জীবনের ভয়ে নদীকে বিভিন্ন কূটকৌশলে অপহরণ না করতে পারে এইসব লোভী।
মির্জা আবু হেনা কায়সার
উত্তরা, ঢাকা