ব্রাজিল জিতলেই খুশি হবো :মালা
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ১৯:৪২
দেশে এলেন কবে?
দেশে এসেছি প্রায় তিন মাস হলো। এবার অনেকদিন পর এলাম।
কেমন লাগছে বর্ষাকালের বৃষ্টি এবং হালকা রোদ?
বৃষ্টি আমার ভীষণ প্রিয়। বৃষ্টি দেখলেই মন ভালো হয়ে যায়। ইচ্ছে করে ভিজতে নামি। আসলে বাংলাদেশের মতো এত সুন্দর বৃষ্টি-বর্ষা পৃথিবীর আর কোথাও নেই। আমি আসলেই লাকি যে এমন সুন্দর একটা সময়ে দেশেই আছি।
নতুন অ্যালবামের খবর কী?
নতুন অ্যালবামের কাজ চলছে। অ্যালবামের নাম ‘এ কি আজব কারখানা’। লালন সাঁইজি, শাহ আবদুল করিম, আব্বাস উদ্দিন, এসডি বর্মণ এবং দুর্বিন সাঁইয়ের গান করছি এবার। সংগীতায়োজনে আছেন অর্ণব, সামির ওবায়েদ এবং অস্ট্রেলিয়ান মিউজিশিয়ান জেমস হডসন।
লাইভ শো এবং আপনার নতুন মিউজিক ভিডিও সম্পর্কে কিছু বলুন।
টেলিভিশন, এফএম স্টেশন এবং কিছু ইউনিভার্সিটিতে লাইভ শো করেছি। এটি মূলত অ্যালবামের প্রচারণারই একটা অংশ। ‘জাত গেল’ গানটির ভিডিও সম্প্রচার চলছে অধিকাংশ চ্যানেলে। আরও দুটি গানের ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছি।
চলমান জীবনে বিশ্বকাপের প্রভাব কেমন? কে জিতলে খুশি হবেন?
বাড়ির ছাদে-বাসের ছাদে, অলিতে-গলিতে, রিকশা-মটরসাইকেলসহ সবখানে বিশ্বকাপের আমেজ। ঘরে-বাইরে, চায়ের দোকান-কফিশপে চলছে বিশ্বকাপ ভাবনা। সমস্ত আলাপ-আলোচনা, অনুমান-আড্ডাবাজি আর মাঠের খেলা শেষে ব্রাজিল জিতলেই খুশি হবো।