আমাদের জীবনটা রিয়েলিটি শো হয়ে যাচ্ছে :রণবীর-ক্যাটরিনা
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ১৯:৪৩
ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়েই এর আগে অনেকবার খবরের শিরোনামে এসেছেন রণবীর কাপুর। সম্প্রতি গুজব রটেছে যে রণবীরকে বাসা থেকে বের করে দিয়েছেন তার বাবা। এর আগেও ক্যাটরিনাকে জড়িয়ে বেশ কয়েকবার গুজব রটেছিল ৩২ বছর বয়সী বলিউডের এই অভিনেতাকে ঘিরে। তাই এসব ব্যাপারে ভীষণভাবে ক্ষিপ্ত তিনি। রণবীর বলেন, ‘আমার ও ক্যাটরিনার জীবনটা রিয়েলিটি শো হয়ে যাচ্ছে। এসব গুঞ্জন খুব খারাপ লাগে। কারণ এর জন্য আমার বাবা-মাকে বেশ ধকল পোহাতে হয়। আমাদের বাড়ির পুনঃনির্মাণের কাজ চলছে তাই আমরা অন্য কোথাও অবস্থান করছি। আমি কোথায় যাচ্ছি বা আমার বিয়ে—এ সবকিছু আমার ব্যক্তিগত ব্যাপার।’
রণবীর সম্প্রতি অনুরূপ ক্যাশপের ‘বম্বে ভেলভেট’-এর শুটিং শেষ করল। এখন ‘জাগগা জাসোস’ ছবির শুটিং করছেন।