আজ সাকিব আল হাসান বলবেন বিশ্বকাপ ফুটবল নিয়ে
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ১৯:৪৩
আজ ঢাকা এফএম-এর সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ভালোবাসার বাংলাদেশ’-এ অতিথি হয়ে আসবেন আমাদের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে। উল্লেখ্য অনুষ্ঠানটি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তারই ধারাবাহিকতায় গত বছরের মতো এবারও রামজান মাসে পথশিশুদের জন্য বস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ‘ভালোবাসার বাংলাদেশ’। সাকিব আল হাসানের হাত ধরেই এ বছরের মতো এ মহত্ উদ্যোগের সূচনা হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রাসঙ্গিকতার পাশাপাশি তিনি কথা বলবেন বর্তমান বিশ্বকাপ ফুটবল নিয়েও।