একই দিনে বাংলাদেশেও

ট্রান্সফরমার্স

দেশের দর্শকদের জন্য আবারও চমক নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু’-এর পর এবার সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ট্রান্সফরমার্স’ সিরিজের নতুন ছবি ‘এজ অব এক্সটিংকশন’। ২৭ জুন ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। ঐদিনই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি, যা দেশের দর্শকদের জন্য রীতিমতো বিরল এক প্রাপ্তি। এর আগে স্পাইডারম্যান সিরিজের ছবি ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু’ ছবিটি সারাবিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি দিয়ে ইতিহাস সৃষ্টি করে দেশের প্রথম এই মাল্টিপ্লেক্স সিনেমা হলটি। ‘এজ অব এক্সটিংকশন’ ট্রান্সফরমার্স সিরিজের চতুর্থ ছবি। মাইকেল বে পরিচালিত ত্রিমাত্রিক প্রযুক্তির এ ছবিতে থাকছে অনেক নতুনত্ব। এ প্রসঙ্গে সিনেপ্লেক্স কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এবারের ঈদের জন্যও কিছু চমক রাখছি। আশা করি দর্শকেরা এখন বিশ্বের অন্যান্য ছবি প্রেমীদের মতো একই ভাবে হলিউড মুভি উপভোগ করতে পারবে।’