বঙ্গবন্ধু সেতুর ভুঞাপুর অংশে দুই কি.মি রেলপথের বিভিন্ন অংশে ধস

বঙ্গবন্ধু সেতুপূর্ব ইব্রাহীমাবাদ-তারাকান্দি রেল লাইনের ভুঞাপুর উপজেলার সাফলকুড়া এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তা ধসের কারণে মঙ্গলবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ভুঞাপুর হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভুঞাপুর স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল লাইনের উপজেলার সাফলকুড়া এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তার কিছু কিছু অংশ ধসে যায়। এর ফলে ভুঞাপুর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলবার সকাল থেকেই ধসে যাওয়া ওই রেল লাইনের মেরামত কাজ শুরু করা হয়েছিল। রাত ১২টার আগেই ধসে যাওয়া রাস্তার মেরামত কাজ শেষ হয়েছে। রাতেই তারাকান্দির উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে ট্রেন যাত্রা শুরু করে।