জাহাজ নির্মাণশিল্পে কর্মসংস্থানের সুযোগ
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২১:১৭
দেশের তরুণ কর্মদক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে বিশ্বের প্রতিটি দেশেই কারিগরি শিক্ষার ওপর যথেষ্ট জোর দেওয়া হয়ে থাকে। কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরির সুযোগ পাওয়া যায়। ‘কারিগরি শিক্ষা নিলে বদলে যাবে আপনার দিন’—এই স্লোগান নিয়ে আমাদের দেশে অনেক দেরি করে হলেও কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব আরোপ করেছে সরকার। বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সৃজনশীল বিভিন্ন বিষয়ে যেসব কোর্স পরিচালিত হয়ে আসছে, তার প্রতিটিতেই চাকরিক্ষেত্রে এগিয়ে থাকার সুযোগ রয়েছে। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি পলিটেকনিকের পাশাপাশি বেসরকারি পলিটেকনিকগুলোও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসরকারি এসব প্রতিষ্ঠানের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) অন্যতম। এই প্রতিষ্ঠানটির রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীসহ নারায়ণগঞ্জে রয়েছে একাধিক পলিটেকনিক ক্যাম্পাস। আধুনিক ইন্টোরিয়র ডিজাইনের শীততাপ নিয়ন্ত্রীত ক্লাসসমৃদ্ধ প্রতিটি ক্যাম্পাস। এনআইইটিতে ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারে যেসব কোর্স পরিচালনা হয় তার মধ্যে রয়েছে ডিপ্লে¬ামা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্ল¬াস টেকনোলোজি, সার্ভেয়িং, সিরামিকস টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি। এনআইএফটি বাংলাদেশের বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম। এখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা হয়ে থাকে। এখানে ভর্তি হলে কোনো বিষয় পড়ার জন্য প্রাইভেট পড়তে হয় না। এখানে রয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ড্রাস্ট্রিয়াল ট্যুরের সুবিধা, সমৃদ্ধ লাইব্রেরি, ওয়াই-ফাই ক্যাম্পাস, জব প্লেসমেন্ট সেল প্রভৃতি সুবিধা। আরও রয়েছে হোস্টেল সুবিধা এবং ফ্রি বই। এ ছাড়াও স্কলারশিপসহ স্বল্প খরচে এনআইইটির নিজস্ব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে।
যোগাযোগ :২৯/১, কারওয়ান বাজার, ঢাকা। ফোন : ০১৯৭১০০৯৯৯৯।