ফ্যাশন
মার্চেন্ডাইজিং
ক্যারিয়ার গড়তে
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২১:১৮
গার্মেন্টস শিল্পে বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিষয়ে প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে সম্মানজনক চাকরি করার সুযোগ আমাদের দেশে অনেক আগে থেকে রয়েছে। কিন্তু এই সংশ্লিষ্ট ডিগ্রিধারী আমাদের দেশে না থাকায় দেশের অর্জিত বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অংশই বিদেশে চলে যাচ্ছে। ফলে পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে চালু হয়েছে মার্চেন্ডাইজিংয়ের মতো বিষয় নিয়ে উচ্চতর ডিগ্রি, যা উন্নত ক্যারিয়ারের সহায় হতে পারে।
বিশ্ববাজারে পোশাক শিল্পের চাহিদার কারণে এ পেশায় চাকরি পাওয়াটা খানিকটা সহজ। একেকটি পোশাক শিল্প এবং বায়িং হাউজে প্রচুর দক্ষ লোক নিয়োগ করা হয়। তবে এসব বিষয়ে ভালো ক্যারিয়ার গড়তে প্রয়োজন প্রফেশনাল প্রশিক্ষণ, যার মাধ্যমে হাতে-কলমে বাস্তবভিত্তিক কাজে দক্ষ হওয়া যায়। মার্চেন্ডাইজিংয়ের প্রফেশনাল কোর্সে তাই বাস্তব কাজ শেখানোর দিকেই গুরুত্ব প্রদান করা হয়।
গার্মেন্টস, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশাসংশ্লিষ্ট সবকিছুই শেখানো হয় এর বিভিন্ন কোর্সে। কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—এক্সপোর্ট, ইমপোর্ট, ইন্ডেটিং, ব্যাংক, কাস্টমস, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডক্যুমেন্টশন, জিএসপি, টোটাল গার্মেন্টস প্রোডাকশন (ওভেন, নিট, সুয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং, অ্যাকসেসরিজ, কস্টিং, মার্কেটিং প্রভৃতি বিষয়।
গার্মেন্টস শিল্পের যেসব ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এই বিষয়ে পড়ে, তার মধ্যে রয়েছে মার্চেন্ডাইজিং, প্রোডাকশন ম্যনেজার, ফ্লোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার প্রভৃতি। এসব চাকরির বড় একটি সুবিধা যে বেতন ছাড়াও এসব পেশাতে বেতন ছাড়াও রয়েছে ওভারটাইম আয় ও পোশাকপ্রাপ্তির সুবিধা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পোশাকশিল্পে ক্যারিয়ার গড়তে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি ফ্যাশন এবং মার্চেন্ডাইজিংয়ে ডিপ্লোমা ছাড়াও অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সাটির্িফকেট কোর্স পরিচালনা করছে। এসব কোর্সে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধী প্রভৃতি কোটায় স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।
যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট, মহাখালী, ঢাকা।
ফোন :০১৭৩১২২০০৯৯।