মুক্তিযোদ্ধা ও আবাহনীর খেলা ড্র

স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদের সাথে ড্র করেছে ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল বুধবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের একমাত্র খেলাটি ১-১ গোলে ড্র হয়। ৪৫ মিনিটে মুক্তিযোদ্ধার এনামুল গোল করে দলকে এগিয়ে নেন। ৯০ মিনিটে গোল করে আবাহনীকে সমতায় ফেরান বিদেশি খেলোয়াড় মরিসন। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে টিম বিজেএমসি।