শিশুকবি রকি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান কাল
প্রকাশ : ২৫ জুন ২০১৪, ২১:৩৯
শিশুকবি রকি সাহিত্য পুরস্কার ২০১৩-১৪ ঘোষণা করা হয়েছে। এবার পুরস্কার পেয়েছেন কবিতায় যৌথভাবে শফিক আলম মেহেদী ও ইরফান চৌধুরী, উপন্যাসে যৌথভাবে শফিকুল ইসলাম ও শাহীন রীশাদ, গল্পে ফারাহ্ হাসান, গীতিকবিতায় মাসুম ফেরদৌস, ছড়ায় যৌথভাবে মোশাররফ হোসেন ভুঞা ও শওকত আরা বেগম, কিশোর গল্পে আতিক হেলাল, গবেষণা প্রবন্ধে ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, প্রবন্ধে ড. কুলসুম আবুল বাসার মজুমদার, কবিতায় আসাদুজ্জামান বাচ্চু (মরণোত্তর), প্রবন্ধে আহমেদ জালাল (মরণোত্তর), অনুবাদে রফিকুম মনির চৌধুরী, কলামে শঙ্কর দাশ, অঙ্কন শিল্পে সমর মজুমদার ও প্রকাশনা শিল্পে পলাশ প্রকাশনীর স্বত্বাধিকারী খুরশীদ আনোয়ার জসীমউদ্দীন এবং আন্তর্জাতিক পর্যায়ে শঙ্করী পৈলান (ভারত)।
আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় লেখাপ্রকাশ আয়োজিত জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি ড. বায়তুল্লাহ্ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। উদ্বোধক থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সম্মানিত অতিথি থাকবেন যথাক্রমে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, ড. সৈয়দ আনোয়ার হোসেন ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি থাকবেন যথাক্রমে ড. শাকির সবুর, ব্যারিস্টার রেহান হোসেন, ব্যারিস্টার চৌধুরী মকিমউদ্দিন ও বাপুস সভাপতি আলমগীর সিকদার লোটন। প্রধান আলোচক থাকবেন কবি একতেদার সিদ্দিকী। মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। -বিজ্ঞপ্তি